রংপুরের গঙ্গাচড়ার কোলকোন্দ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্র পরিবর্তন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের ভোটকেন্দ্র সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে চিলখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষকে নির্বাচনে সুবিধা দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পেছনে উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তাদের যোগসাজশ থাকার অভিযোগও তুলেছেন তারা। এ ঘটনায় পূর্বের ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে সম্প্...