ভোক্তা অধিকার রক্ষায় কোনো একক সংগঠনের উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।গতকাল সোমবার সিলেটে ভোক্তা অধিকার রক্ষায় ক্যাবের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা এবং এনজিওগুলোর সঙ্গে আলাদা মতবিনিময় সভা করেছেন সফিকুজ্জামান। সিলেট নগরীর মেন্দিবাগের জনকল্যাণ ভবনে ক্য...