যুদ্ধ শেষ হলে ধ্বংসস্তূপে শুধু মৃতেরা পড়ে থাকে না। পড়ে থাকে একটি প্রশ্নও, আবার কি এমন হবে?ইতিহাসের কিছু মুহূর্ত আছে, যখন একটি সভ্যতা নিজের দিকে ফিরে তাকায়। নিজের ক্ষত, নিজের ভুল, নিজের ধ্বংসের দিকে তাকিয়ে মানুষ নিজেকেই প্রশ্ন করে, এত রক্ত, এত কান্না, এত শোকের পরও কি আমরা আবার সেই পথেই ফিরব?১৯৪৫ সালে পৃথিবী ঠিক এই প্রশ্নের সামনে দাঁড়িয়েছিল। ইউরোপের অসংখ্য শহর তখন ধ্বংসস্তূপ। এক সময়কার ব্যস্ত রাস্তাগুলো ভরে গেছে ধ্বংসপ্রাপ্ত ভবনের ধুলোয়। ঘরহারা মানুষের দীর্ঘ সারি ছুটে বেড়াচ্ছিল নিরাপত্তার খোঁজে। ক...