ভূতের গল্পে দর্শককে ভয় দেখানোর সবচেয়ে সহজ উপায় হলো ভূতের অস্তিত্বের একটা কারণ দাঁড় করানো। বহুকাল আগের কোনো খুন, আত্মহত্যা, অভিশাপ কিংবা প্রতিশোধের তৃষ্ণা, তারপর অতীতের সেই অন্ধকারের সঙ্গে বর্তমানের একটা যোগসূত্র। দর্শক ধীরে ধীরে রহস্যের জট খোলে, শেষে জেনে যায় বাড়িটা কেন অশুভ আর মৃতরা কেন ফিরে এসেছে।
রাহুল সদাশিবনের ‘ভূতকালম’ আমাদের এই ‘নিরাপদ’ জায়গায় এত সহজে পৌঁছাতে দেয় না।
গল্পের কেন্দ্রে আছে আশা আর তার ছেলে বিনু। চরিত্র দুটিতে অভিনয় করেছেন যথাক্রমে রেবতী ও শেন নিগম। আশা স্কুলশিক্ষ...