হবিগঞ্জ গ্যাস ফিল্ড দেশের লাখো মানুষের ভরসার প্রতীক। এই প্রতিষ্ঠানের গ্যাসে জ্বলছে বহু পরিবারের চুলা, ঘুরছে শিল্পের চাকা। কিন্তু রাষ্ট্রীয় এই অতি গুরুত্বপূর্ণ কোম্পানি দেখভাল যারা করছেন, তাদের অনেকেই লিপ্ত হরিলুটে। সরকারি টাকায় ব্যক্তিগত গাড়ি কেনা, আবার সেই গাড়ি ‘শোপিসের’ মতো সাজিয়ে রেখে নিয়মিত মেরামত খরচ উত্তোলন, ভুয়া বিল-ভাউচারে অর্থ লুট, অফিসে থেকেও সফরের বিল তোলাসহ নানা অনিয়ম-দুর্নীতির তথ্য আগামীর সময়ের হাতে। এসব অনিয়ম-দুর্নীতির কেন্দ্রে রয়েছেন প্রকৌশলী বিনয় কুমার ঘোষ।
বিনয় কুমার হবিগঞ্জ গ্...