মানুষের অসহায়ত্বই ছিল তার পুঁজি, আর অলৌকিক ক্ষমতার গল্প ছিল প্রতারণার অস্ত্র। টিকটকে কখনো তান্ত্রিক, কখনো কিশোরগঞ্জের পাগলা মসজিদের খাদেম সেজে মানুষের বিশ্বাস অর্জন করতেন তিনি। হাড়, মাছ ও পাখি দিয়ে কবিরাজির ভিডিও বানিয়ে জাগাতেন অলৌকিক শক্তির বিশ্বাস। সেই বিশ্বাসকে পুঁজি করে পাতেন প্রতারণার ফাঁদ। এরপর পারিবারিক সমস্যা দূর করার আশ্বাসে দুই শতাধিক লোকের সঙ্গে করেছেন প্রতারণা। হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। এরমধ্যে এক নারীর কাছ থেকেই হাতিয়েছেন সাড়ে ছয় লাখ টাকা। কিন্তু সেই টাকা ফেরত চাইতে গিয়ে ওই নারীক...