খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি কার্যালয় ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে আগুন লেগেছে। এতে দুটি কক্ষের আসবাবপত্র, ফটোকপি মেশিন ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। সদর উপজেলা কমপ্লেক্সে এই দুইটি কক্ষ পাশাপাশি অবস্থিত। গতকাল বুধবার রাত ২টার পর কোনো এক সময় সদর উপজেলা কমপ্লেক্সে এ আগুনের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি ইউনিটের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানিয়েছেন, খবর পেয়ে তারা রাত ২টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৩০ মিনিট সময় লাগে। আগুনে দুটি কক্ষের আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে গেছে।...