ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি ও দুই বছরের নাতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাদিহাটি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রুস্তম গোয়ালের মেয়ে সুমুরি খাতুন (৬২) এবং তার দুই বছরের নাতনি আদিবা।স্থানীয়রা জানান, সকালে নাতনি আদিবাকে কোলে নিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে কাঠ আনতে যান সুমুরি খাতুন। হঠাৎ ভিমরুলের আক্রমণের শিকার হন তারা দুজন। ভিমরুলের কামড়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আরও পড়ুন...