রাত যত বাড়ে, পাহাড়ি রাস্তাটা তত নিঃশব্দ হয়ে আসে। হেডলাইটের আলোয় যতটুকু দেখা যায়, শুধু ততটুকুই যেন পৃথিবী। দুপাশে ঘন জঙ্গল। সামনে একের পর এক বাঁক। মাঝেমধ্যে শুধু ঝিঁঝিঁ পোকার শব্দ। তারপর হঠাৎ মনে হলো, পেছনের সিটে কেউ যেন নড়ে উঠল। ফিরে তাকালেন। কেউ নেই। মিজোরামের কাওনপুই দাইয়ের গল্পে এমন দৃশ্য নতুন নয়।
জঙ্গলের অন্ধকারের পাশে দাঁড়িয়ে আছে একটি স্মৃতিফলক। সেখানে লেখা রয়েছে বহু মানুষের নাম। তারা সবাই মারা গিয়েছিলেন এক ভয়াবহ বাস দুর্ঘটনায়। ১৯৮০-এর দশকে বড়দিনের ছুটির সময়ে সমতল এলাকা থেকে বহু ছাত...