কুয়াশায় মোড়া বিকালটা
তখনো পুরোপুরি রাতের অন্ধকারে মেলেনি; কিন্তু কারশিয়াংয়ের ডাও হিলের পাইন বনে সূর্য
পৌঁছানোর কোনো উপায় নেই। ঘন পাইন আর ধূপ গাছের শাখা-প্রশাখার ফাঁক গলে যেটুকু আলো
আসছিল, তাও কেমন এক অদ্ভুত ধূসর। কুঠার কাঁধে নিয়ে বাড়ি ফিরছিলেন এক প্রবীণ কাঠুরে।
পথটি ডাও হিল রোড থেকে ফরেস্ট অফিসের দিকে যাওয়া সেই কুখ্যাত পথ, যা স্থানীয় মানুষের
কাছে শুধু একটি রাস্তা নয়— ‘ডেথ রোড’।
হঠাৎই বনের ভেতরের নীরবতা
ভেঙে বাতাসে ভেসে এলো শুকনো পাতা মচমচ করার শব্দ। কাঠুরে থমকে দাঁড়ালেন। বনের...