বিজ্ঞান
কল্পকাহিনিভিত্তিক চলচ্চিত্রের ইতিহাসে অবলিভিয়ন এক অনন্য ভিজ্যুয়াল
মাস্টারপিস। ২০১৩ সালে মুক্তি
পাওয়ার পর এটি সায়েন্স
ফিকশনপ্রেমীদের মনে স্থায়ী জায়গা
করে নিয়েছে। জোসেফ কোসিনস্কির পরিচালনায় এবং টম ক্রুজের
অভিনীত এই সিনেমার মূল
পটভূমি আবর্তিত হয়েছে ভবিষ্যতের এক ধ্বংসপ্রাপ্ত পৃথিবীকে
কেন্দ্র করে। গল্পের প্রেক্ষাপট
২০৭৭ সালের, যেখানে ভিনগ্রহের প্রাণীদের আক্রমণের মুখে পড়ে পৃথিবী।
হয় ভয়ংকর যুদ্ধ। যদিও সেই যুদ্ধে
মানবজাতি জয়ী হয়, তবে
পারমাণবিক অস্ত্রের ধ্বংসলীলায় পৃথিবী হয়ে পড়ে জনমা...