সন্তানের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার আশায় অনেকেই ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ‘বার্থ ট্যুরিজম’ নামে পরিচিত এই প্রবণতা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা আলোচনা-সমালোচনা।এবার ভ্রমণ ভিসার অপব্যবহার রোধে আরও কঠোর অবস্থানের কথা জানিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস।আজ শনিবার সকালে দূতাবাসের ফেসবুকে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসায় সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে ভ্রমণ অনুমোদিত নয়।’সন্তানের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে, মূলত সেখানে সন্তান জন্ম...