চারপাশে থমথমে সুন্দরবনের সবুজ বেষ্টনী, আর মাঝখানে প্রমত্তা শিবসা নদীর বুক চিরে ভেসে বেড়াচ্ছে একখণ্ড আস্থার ঠিকানা— ‘ভাসমান হাসপাতাল’। চিকিৎসাবঞ্চিত উপকূলের অবহেলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে খুলনার পাইকগাছায় শুরু হয়েছে এক সম্পূর্ণ ব্যতিক্রমী ও যুগান্তকারী এ কার্যক্রম। নদীবেষ্টিত দুর্গম জনপদের মানুষের কাছে এ দৃশ্য যেন রূপকথাকেও হার মানায়, কারণ এমন উদ্যোগ এ অঞ্চলে এই প্রথম।সৌদি আরবের সহযোগিতায় বাংলাদেশ সরকারের এ জনকল্যাণমূলক উদ্যোগের ফলে অবহেলিত গড়ইখালী ও আশপাশের অঞ্চলের দুস্থ মানুষ...