ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনির জন্মদিন মানেই একসময় ছিল জমকালো আয়োজন। তারকাদের উপস্থিতি, ঝলমলে সাজসজ্জা আর ব্যতিক্রমী উদ্যাপনে দিনটি ঘিরে থাকত নানা আয়োজন। তবে সময়ের সঙ্গে বদলেছে তার জন্মদিন উদ্যাপনের ধরন। এবার ৩৪তম জন্মদিনের প্রথম প্রহর দুই সন্তানকে নিয়ে ঘরোয়া পরিবেশে কাটিয়েছেন এই অভিনেত্রী। জীবনের এই পর্যায়ে এসে তার চাওয়া শান্তি, সত্যিকারের বন্ধুত্ব আর কাজের মধ্য দিয়ে মানুষের মনে জায়গা করে নেওয়া।শনিবার (২৪ অক্টোবর) পরীমনির জন্মদিন। শুক্রবার দিবাগত রাতে নিজের দুই সন্তান ছেলে পূণ্য ও মেয়ে...