মেহেরপুরের গাংনী উপজেলায় পথে পথে ঘুরতে থাকা এক নারীকে নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। চোখেমুখে তার আতঙ্ক। কখনও বলছেন, এসেছেন ভারত থেকে, বাড়ি চট্টগ্রামে। কখনও মনে করতে পারছেন না কিছুই। স্থানীয়দের ধারণা, গত ৬ জুন সীমান্তে বিএসএফের পুশইনে এপারে চলে এসেছেন ‘মানসিক ভারসাম্যহীন’ এই নারী।সেদিন তেঁতুলব...