জামালপুরের ৫৪০ সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়াই। জেলার ১ হাজার ১৬৪টি বিদ্যালয়ের মধ্যে প্রায় অর্ধেকেই শূন্য প্রধান শিক্ষকের পদ। ফলে সহকারী শিক্ষকদের কাউকে নিয়মিত ক্লাস নেওয়ার পাশাপাশি সামলাতে হচ্ছে বিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কাজ। এতে শিক্ষকরা পড়ছেন বাড়তি চাপের মুখে, আর ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান ও বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় প্রধান শিক্ষকের অনুমোদিত ১ হাজার ১৬৪টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৬২৪ জন। অর্থা...