নেপালে সাম্প্রদায়িক সহিংসতাতার জেরে ভারত-নেপাল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করল ভারতের বিহার রাজ্য। ১ অগাস্ট নেপাল সীমান্তবর্তী মধুবনী জেলাজুড়ে সতর্কতা বাড়ানো হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সীমান্তের প্রধান ও বিকল্প রাস্তাগুলিতে চলছে কড়া তল্লাশি এবং নজরদারি। যাতে নেপালের অশান্তির প্রভাব ভারতের ভূখণ্ডে না পড়ে।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে, সীমান্তবর্তী থানাগুলিকে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। যানবাহন ও যাত্রীদের পরিচয় যাচাই ও সন্দেহজনক গতিবিধির উপর নজরদারি এবং প্...