ভারতের আসামে বাঙালি মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ ও মসজিদ ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় ছাত্রশক্তি। কর্মসূচি থেকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্তে পুশ-ইন বন্ধ এবং জাতিগত নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করেন ছাত্রশক্তির নেতাকর্মীরা।সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়ামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন কেন্দ্রীয় সংসদের সাধারণ...