আগামী ১ ডিসেম্বর থেকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্রের কার্যক্রম বন্ধ হচ্ছে। ভিসা পরিষেবা পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছে না বাংলাদেশ সরকার। ফলে ৩০ নভেম্বরের পর থেকে এই দুই কেন্দ্রে নতুন করে ভিসার আবেদন জমা নেওয়া হবে না।কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন গত ১৭ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ও ডিইউ ডিজিটাল গ্লোবালের মধ্যে ভিসা পরিষেবা পরিচালনা...