আখাউড়া থানা পুলিশের কাছে মো. শাকিল মিয়া (১৪) নামের এক কিশোরের মরদেহ হস্তান্তর করেছে ভারতের পশ্চিম ত্রিপুরা থানা পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাহপুর ও ভারতের আগরতলার সানমোড়া সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়।শাকিল আখাউড়ার দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের আবুল বাসার ওরফে মালু মিয়ার ছেলে।পরিবারের সদস্যরা জানান, শাকিল মানসিক প্রতিবন্ধী ছিল এবং দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। বুধবার রাত থেকে সে নিখোঁজ ছিল। বিভিন্...