লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে ধনেশ্বর বর্মন (৫৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ঘোনাবাড়ী কদুরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সন্ধ্যায় পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ধনেশ্বর বর্মন ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙা এলাকার বাসিন্দা। মঙ্গলবার ভোরে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর তাকে ঘোনাবাড়ী কদুরবাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা কর...