সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মোবাইল ফোনসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ বুধবার দুপুর দেড়টার দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীন মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা ভারতের খাসিয়া সম্প্রদায়ের বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)।বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১২৮২/১০-এস ও ১২৮২/৯-এসের মধ্যবর্তী স্থান দিয়ে শূন্যরেখা অতিক্রম করে ওই...