ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের সহকারী পাইলট ককপিটে থাকা ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে হামলা করে উড়োজাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল শামসি বলেছেন, তদন্তে এটিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে ঘটনার পুরো পরিস্থিতি, উদ্দেশ্য এবং এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা ছিল কি না, তা এখনো তদন্তাধীন।ঘটনাটি ঘটে বুধবার দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে। উড়োজাহাজটিতে ১৭০ জনের বেশি...