ভাবনগর ফাউন্ডেশনের আয়োজনে ‘এক রূপে বহুরূপী’ শিরোনামে চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতাভুবন নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে এই আয়োজন হয়।শুরুতে সমবেত কণ্ঠে চর্যাপদের প্রথম পদ পরিবেশন করেন ভাবনগর সাধুসঙ্গের সাধকশিল্পী শাহ আলম দেওয়ান, সাধিকা সৃজনী তানিয়া, বাউল অন্তর সরকার, শিলা মল্লিক, আনিস মুন্সী ও ফতেহ কালাম। পরে চর্যাপদের চতুর্থ পদ ‘তিঅড্ডা চাপী জোইনি দে অঙ্কবালী’ পরিবেশন করেন সাধিকা সৃজনী তানিয়া।অনুষ্ঠানে রাজীব...