চা বাগানের ম্যানেজার
সজল ইবাদ আবারও পাঠকের সামনে হাজির হয়েছেন বাগানের অতিপ্রাকৃত ও ব্যাখ্যাতীত
সব ঘটনার ঝাঁপি নিয়ে
সালটা ছিল ১৯৯৫। স্থান
মনিপুর চা বাগান, একদম ফেঞ্চুগঞ্জের সার কারখানার পাশেই। আমি যে বাংলোতে থাকতাম, সেটি
একসময় ছিল ডিসপেনসারি। মানে চা বাগানের ছোট হাসপাতালের মতো, প্রাথমিক চিকিৎসা দেওয়া
হতো। চা বাগানে ঠিক ওই রকম বাংলো আর ছিল না।
আমাকে আগেই চৌকিদার
সতর্ক করে বলেছিল, ‘স্যার, এখানে খারাপ জিনিস আছে। আগের সাহেবের বউও পস্তাইছে, চিল্লাইছে।
সত্যি খারাপ জিনিস।’ তবে আমি তেমন পাত্তা দ...