যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতা সত্ত্বেও দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নির্বাচিত হয়েছেন ভলকার তুর্ক। জাতিসংঘ সাধারণ পরিষদের ভোটে বিপুল সমর্থন পেয়েছেন তিনি। এই পুনর্নিয়োগের মধ্য দিয়ে ১৯৯৩ সালে পদটি চালুর পর প্রথমবারের মতো টানা দুই পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন কোনো মানবাধিকার হাইকমিশনার।
শুক্রবার নিউইয়র্কে অনুষ্ঠিত ভোটে তুর্কের পক্ষে ভোট পড়ে ১৪৪টি। বিপক্ষে ভোট দেয় ১০টি দেশ। ভোটদানে বিরত থাকে ১৩টি দেশ। এর আগে ভোট পিছিয়ে দেওয়ার যুক্তরাষ্ট্রের প্রস্তাব এবং...