এইচএসসি পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পর ভালো ফল করা শিক্ষার্থীরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে, সে জন্য আবেদনের সময়সীমা বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।তিনি বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যেন সময়ের অপচয় না হয়, সে জন্য সেশনজট কমিয়ে আনতে হবে।আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী জানান, আগামী...