প্রিয়
ভর্তিচ্ছু শিক্ষার্থী
স্নেহাশীষ নিও। তোমরা হয়তো বিশ্ববিদ্যালয়ের
সবুজ চত্বরে আসার প্রস্তুতি নিচ্ছ। মুক্ত বাতাসের ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের
কাতার থেকে তোমাদের স্বাগত জানানোর কথা ছিল। কিন্তু ‘সাধারণ শিক্ষার্থী’ পরিচয় নিয়ে
আমি নিজেই এখন ভয়ে আছি। কারণটাও বলছি শোনো। জাহাঙ্গীরনগর থেকে আমরা যখন ’২৪-এর আন্দোলনে
রাজপথে, তখন আমাদের পাশে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে এক ভাই বেশ স্লোগান দিতেন। ছাত্রলীগ
থেকে পদত্যাগ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হয়েছিলেন। নাম তার আব্দুর...