কাগজ-কলমে শিশু আইন, শিশু আদালত— সবই আছে; কিন্তু বাস্তবে নেই শিশুবান্ধব বিচারের ন্যূনতম পরিবেশ। শিশু আইন ২০১৩ অনুযায়ী, পৃথক ও ভয়ভীতিমুক্ত পরিবেশে বিচারের কথা বলা হলেও ঢাকার অধস্তন আদালতে শিশুদের জন্য আলাদা হাজত, বসার জায়গা, এমনকি টয়লেটও নেই। এ অবস্থায় সারা দেশে ৪৪ হাজারের বেশি বিচারাধীন মামলায় শিশুদের বিচার কার্যক্রম চলছে। শিশুদের আদালতে হাজিরে নিজস্ব কোনো পরিবহনব্যবস্থা নেই, ভাড়া করা লেগুনা বা গণপরিবহনই ভরসা।
সরেজমিনে ও অনুসন্ধানে উঠে এসেছে, গাজীপুর কিশোর উন্নয়নকেন্দ্রে থাকা শিশুদের সেখান থ...