‘রঙের মানুষ’, ‘হাড়কিপটা’, ‘ভবের হাট’, ‘আপন মানুষ’সহ অসংখ্য জনপ্রিয় ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন। এবার সালাহউদ্দিন লাভলু ফিরছেন নতুন ধারাবাহিক ‘ফুলগাঁও’ নিয়ে। এর চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে লাভলুর বিশ্বাস, গ্রামীণ জনজীবনের গল্পকে বাস্তবতা ও আবেগের সঙ্গে তুলে ধরতে মাসুম রেজার জুড়ি নেই।
সালাহউদ্দিন লাভলু জানান, ‘ফুলগাঁও’ কোনো একক চরিত্রের গল্প নয়; এটি একটি গ্রামের গল্প। তবে এই গ্রামের বিশেষত্ব অন্য জায়গায়। গ্রামের প্রতিটি মানুষের জীবন-জীবিকা আবর্তি...