দিনাজপুরের পার্বতীপুরে ভবের বাজার গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।ভবের বাজার শাখার ব্যবস্থাপক মো. মিজানুর রহমান জানান, অজ্ঞাত ব্যক্তিরা ব্যাংকের অফিস কক্ষের বারান্দায় পেট্রোল ও মোবিলজাতীয় তরল পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে বারান্দার দেয়ালের চারপাশের বৈদ্যুতিক ওয়ারিং পুড়ে যায়।ব্যাংক ভবনের দোতলায় থাকা ব্যবস্থাপক ধোঁয়ার গন্ধ পেয়ে নিচে এসে আগুন দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে নৈশপ্রহরীর সহায়তায় পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। তার ধারণা, নাশকত...