বৃহস্পতিবার এলেই ময়মনসিংহ নগরীর বড় বাজারের চেনা দৃশ্যটি যেন একটু বদলে যায়। দোকানের সামনে ক্রেতাদের ভিড়, ব্যস্ততার ফাঁকে বিক্রেতাদের হাঁকডাক, আর তার মধ্যেই একসঙ্গে জড়ো হন কয়েকশ ভিক্ষুক। কেউ লাঠিতে ভর দিয়ে, কেউ ধীর পায়ে, কেউবা দল বেঁধে ঘুরে বেড়ান দোকান থেকে দোকানে। জীবিকার তাগিদে তাদের কণ্ঠে ভেসে আসে সাহায্যের আকুতি।তবে বড় বাজারের একটি দোকানের সামনে এসে তাদের আর হাত পাততে হয় না। বলতে হয় না, ‘কিছু টাকা দেবেন?’ অপেক্ষাও করতে হয় না দোকানির দিকে তাকিয়ে।দোকানের সামনে রাখা একটি প্লাস্টিকের বাক্স থেকেই ন...