বড় ফ্রেমের চশমা ফিরে
এসেছে নতুন পরিচয়ে। রানওয়ে থেকে স্ট্রিট স্টাইল, অফিস থেকে ক্যাফে— সবখানেই এর নজরকাড়া
উপস্থিতি লিখেছেন সায়মন
ফ্যাশনের দুনিয়ায় একসময় যেটিকে পুরনো বলে সরিয়ে
রাখা হয়, একদিন সেটিই আবার নতুন রূপে ফিরে আসে। বাপ-দাদার আমলের সেই বিশাল ফ্রেমের
চশমাগুলোর কথাই ধরা যাক। একসময় যেগুলো সেকেলে বলে মনে করা হতো, সেই ওভারসাইজড রেট্রো
ফ্রেমই এখন আন্তর্জাতিক ফ্যাশনের অন্যতম বড় ট্রেন্ড। দৃষ্টিশক্তি ঠিক রাখার প্রয়োজনের
বাইরে এটি ব্যক্তিত্ব প্রকাশেরও শক্তিশালী অনুষঙ্গ।
আন্তর্জাতিক কেন্দ্রবিন্দু: প্...