মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্তে বিজিবি সদস্যদের সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় এক ভারতীয় চোরাকারবারিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড পয়েন্ট ২২ বোরের গুলি ও ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কুমারশাইল সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।একপর্যায়ে চোরাকারবারি চক্রের সদস্যরা সেখানে এলে বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দেন। তখন চোরাকারবারিরা বিজিবির সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার...