কুমিল্লার তিতাসে মাদকাসক্ত ছোট ভাইয়ের মারধরে বড় বোনের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত ভাইকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।গতকাল শনিবার রাতে উপজেলার জগতপুর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজিয়া আক্তার (৩৫) আব্দুস সামাদের মেয়ে। অভিযুক্ত সানাউল্লাহ (২৮) তার ছোট ভাই।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক কেনার টাকার জন্য সানাউল্লাহ তার অসুস্থ বড় বোন রাজি...