দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করার সময় এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে।গত সোমবার রাতে খনির ভূগর্ভে দায়িত্ব পালন করতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরদিন মঙ্গলবার সকালে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত চীনা নাগরিকের নাম চেং শিয়াওজুন (৪৬)।এক চিঠির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) কর্তৃপক্ষ।
চিঠির বিবরণ অনুযায়ী, ৯ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে খনির ভূগর্ভে কাজের অংশ হিসে...