ব্ল্যাকবোর্ডে চকের ঘষা খাওয়ার শব্দ। ক্যাঁচ ক্যাঁচ, ক্যাঁচ ক্যাঁচ কানে লাগে। চকের গুঁড়া বোর্ডের ধার ঘেঁষে পাউডারের মতো নেমে এসে জমা হয় নিচে বোর্ডের সীমানায়। জমা হতেই থাকে। কখনো খোলা জানালা দিয়ে হেমন্তের বাতাস এলে সেই সাদা পাউডার ফুলের রেণুর মতো ওড়ে ক্লাসরুমে।
শিক্ষক তন্ময় হয়ে লেখেন। কখনো তদ্ধিত প্রত্যয় বা দ্বিগু সমাসের উদাহরণ, কখনো ইউক্লিডের জ্যামিতি, কখনো ফুটো হওয়া চৌবাচ্চার অঙ্ক।
মনে হয় কত যুগ আগের কথা। এখনো মাঝে মাঝে আমার কানে আসে ব্ল্যাকবোর্ডে চকখড়ির ঘষা খাওয়ার আওয়াজ। স্মৃতির ওপার থেকে।
আমি...