পারিবারিক জীবনে কঠিন সময়
পার করে এসেছেন নিউজিল্যান্ডের পেসার ব্লেয়ার টিকনার। ২০২৪ সালের এপ্রিলে তার স্ত্রী
সারার লিউকেমিয়া (রক্তের ক্যানসার) ধরা পড়ার পর দীর্ঘ আট মাসের কঠিন লড়াই করতে হয়েছে।
অবশেষে ২০২৪ সালের ক্রিসমাস ইভে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন সারা এবং তিনি
সম্পূর্ণ ক্যানসারমুক্ত। এই ঘটনার পর ক্রিকেটকে ঘিরে টিকনারের দৃষ্টিভঙ্গি বদলে গেছে।
ভারতের বিপক্ষে ওয়েলিংটনে
সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে টিকনার বলেন, ‘আমার জীবনটা চড়াই-উতরাইয়ে ভরা। সারা এবং আমা...