ঢালিউড কুইন অপু বিশ্বাসের একটি শাড়ি দিয়ে ব্লেজার তৈরি করে পরেছেন নৃত্যশিল্পী গোলাম হোসেন। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রেড কার্পেটে সেই ব্লেজার পরে হাজির হন তিনি। পরে নিজের ফেসবুক পেজে ব্লেজার পরা দুটি ছবি প্রকাশ করে বিষয়টি জানিয়েছেন গোলাম হোসেন।ফেসবুক পোস্টে তিনি জানান, ঠিক এক বছর আগে অপু বিশ্বাসের পরা একটি শাড়ি তার খুব পছন্দ হয়েছিল। শাড়িটি দেখার পরই সেটি তাকে দেওয়ার জন্য অপুকে অনুরোধ করেছিলেন। তাঁর অনুরোধের তিন দিনের মাথায় অপু বিশ্বাস নিজের পরা শাড়িটি তার বাসার ঠিকানায় পাঠিয়ে দেন।গোলাম হোসেন লেখ...