শিশুদের নিরাপদ ও নির্বিঘ্নে মাতৃদুগ্ধপান নিশ্চিত করতে নগরীর দুটি গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়েছে। আজ শনিবার নগরীর কর্ণফুলী ব্রিজ ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে দুটি ব্রেস্ট ফিডিং কর্নারের উদ্বোধন করা হয়। ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় কর্নার দুটি স্থাপন করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বললেন, ‘মায়েদের স্বস্তি ও শিশুদের নিরাপদ মাতৃদুগ্ধপান নিশ্চিত করতে ব্রেস্ট ফিডিং কর্নার গুরুত্বপূর্ণ। এ...