ব্রেস্ট ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের লক্ষ্যে চট্টগ্রাম নগরের বন্দর থানা প্রাঙ্গণে ভ্রাম্যমাণ স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হয়েছে। আজ শনিবার পিংক বাসে এ কার্যক্রমের আয়োজন করা হয়।চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং সার্জিক্যাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়ার যৌথ উদ্যোগে চলমান ব্রেস্ট ক্যানসার সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়।আয়োজকরা জানান, স্ক্রিনিংয়ে অংশ নেওয়া রোগীরা বিভিন্ন পরীক্ষা-...