বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পতনের আগে আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এখন লকডাউনের নামে জনগণের বিরুদ্ধে প্রতিশোধ নিতে নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে দলটি। তবে ফ্যাসিস্টদের লকডাউন জনগণ ব্রেকডাউন করে দিয়েছে।রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় আয়োজিত মোটরসাইকেল মিছিল ও পৃথক পাঁচটি পথসভায় এ কথা বলেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার...