ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসের সময় তার ব্যক্তিগত করের বড় একটি অংশ পরিশোধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের জন্য এই করের পরিমাণ প্রায় ৪০ লাখ ডলার। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও ফ্রান্সের লে মঁদ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।২০২৬ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে মায়ামিতে বসবাস করছিলেন ইনফান্তিনো। সে সময় যুক্তরাষ্ট্রে কাজ করতে যাওয়া ফিফার কর্মীদের আর্থিক সুবিধা-অসুবিধার ভারসাম্য রাখতে ‘ট্য...