দেশসেবার স্বপ্ন নিয়ে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন তারা। বয়স তখন মাত্র ১৭। কিন্তু উত্তর ইংল্যান্ডের যে প্রশিক্ষণকেন্দ্রে তাদের নিরাপত্তা ও শৃঙ্খলা শেখানোর কথা ছিল, সেখানেই ধর্ষণ, যৌন নিপীড়ন ও দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন চার নারী।বৃহস্পতিবার প্রকাশিত বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেছেন ওই চার প্রাক্তন প্রশিক্ষণার্থী। তাদের দাবি, ঘটনাগুলো ঘটেছিল উত্তর ইয়র্কশায়ারের হ্যারোগেটে অবস্থিত আর্মি ফাউন্ডেশন কলেজে, যেখানে ১৬ ও ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের সেনাবাহিন...