রাষ্ট্রের সামরিক গোপনীয়তার ভেতর থেকেই কি তথ্য পৌঁছানোর প্রস্তুতি চলছিল কোনো বিদেশি শক্তির কাছে? এমন গুরুতর অভিযোগেই ব্রিটিশ নৌবাহিনীর এক কর্মরত সদস্যের বিরুদ্ধে মামলা করেছে দেশটির পুলিশ। অভিযুক্তের বয়স মাত্র ২৪ বছর। তবে কোন বিদেশি শক্তির স্বার্থে তিনি কাজ করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে, তা প্রকাশ করেনি কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দ্য গার্ডিয়ান ও আল-জাজিরায় প্রকাশিত খবরে বলা হয়েছে, টেডি ইয়াং নামের ওই নৌসেনা সদস্যের বিরুদ্ধে ২০২৩ সালের জাতীয় নিরাপত্তা আইনে দুটি অভিযোগ আনা হয়েছে। লন্ডনের সন্ত্...