কওমি ছাত্র ঐক্য পরিষদের আপত্তির মুখে সমঝোতার পর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকালে অনুষ্ঠিত হয় ব্যান্ড হাইওয়ের কনসার্ট।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।সোমবারের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশা...