ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট আজ রবিবার। প্রায় ১৬ কোটি ভোটার এ নির্বাচনে অংশ নেবেন। একই সঙ্গে বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভা নির্বাচনও হবে। তবে পুরো নির্বাচনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুজন—বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো।এই নির্বাচন ব্রাজিলের জন্য শুধু ক্ষমতার পালাবদলের বিষয় নয়। দেশটি কোন ধরনের রাজনীতি ও অর্থনৈতিক নীতি অনুসরণ করবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কতটা ঘনিষ্ঠ হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্রাজিল কোন অবস্থান নেবে—এসব প্রশ্...