মা ইলিশের নির্বিঘ্ন প্রজননে ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার, লক্ষ্য ছিল ইলিশের বংশবৃদ্ধি নিশ্চিত করা। কিন্তু নিষেধাজ্ঞা শেষে দেখা যাচ্ছে উল্টো চিত্র। গত তিন বছরের তুলনায় প্রজনন সফলতার হার কমেছে ১০ থেকে ১২ শতাংশ। এতে ইলিশের উৎপাদন ও ভবিষ্যৎ প্রজনন নিয়ে সৃষ্টি হয়েছে উদ্বেগ। মা ইলিশের প্রজনন পরিস্থিতি পর্যবেক্ষণে বরিশাল বিভাগের দ্বীপজেলা ভোলা, পটুয়াখালীসহ উপকূলীয় বিভিন্ন নদ-নদী পরিদর্শন করে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তাদের একটি দল। তাদের পর্যবেক্ষণে কোথাও ৩০, কোথাও ৩৫, আব...