ব্যালন ডি’অরের এবারের সেরা পাঁচের সঠিক ক্রম অনুমান করে প্রায় ২ লাখ ডলার জিতেছে কয়েকটি সন্দেহজনক বেটিং অ্যাকাউন্ট। ঘটনাটি তদন্ত করছে পুরস্কারটির আয়োজক ফ্রান্স ফুটবল। এ ঘটনায় পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছে তারা।ফরাসি সংবাদমাধ্যম আপসাইডের অনুসন্ধান অনুযায়ী, ক্রিপ্টোকারেন্সিভিত্তিক ভবিষ্যদ্বাণীর প্ল্যাটফর্ম পলিমার্কেটে ১২টি অ্যাকাউন্ট থেকে এসব বাজি ধরা হয়েছিল। সোমবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে এসব বাজিতে মোট ২ লাখ ৬৪ হাজার ডলারের বেশি অর্থ লাগানো হয়। সবচেয়ে অবাক করার বিষয়, অ্যাকাউন্টগুলো থেকে কর...