প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার
তার রাজনৈতিক জীবনে কখনো পরনিন্দা, গিবত কিংবা ঈর্ষাপ্রসূত আলোচনায় মত্ত হতেন না
বলে স্মৃতিচারণ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি
বলেন, মতপার্থক্য থাকলেও জমির উদ্দিন সরকারের কথা ছিল সবসময় ইতিবাচক ও গঠনমূলক।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা
বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার
স্মরণে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ প্রতিযোগিতার আয়োজন করে...